সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির সাতক্ষীরা শাখার উদ্যোগে সম্প্রতি জেলার প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়। ব্যাংকের এমডি ও সিইও জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এসএম হাসান রেজা। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবীবুর রহমান, খুলনা অঞ্চলের প্রধান মোহাম্মদ মোসলেউদ্দিন, এসএমই বিভাগের প্রধান শ্যাম সুন্দর রায় এবং সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মো. আজিজুল হকসহ প্রমুখ।
সাতক্ষীরায় সোশ্যাল ইসলামী ব্যাংকের কৃষি বিনিয়োগ বিতরণ
সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির সাতক্ষীরা শাখার উদ্যোগে সম্প্রতি জেলার প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়।










