ভেনিজুয়েলার অপরিশোধিত জ্বালানি তেল রফতানি গত মাসে বেড়ে সাত মাসের সর্বোচ্চে পৌঁছেছে। শেভরন আমদানি বাড়ানোয় রফতানিতে এমন প্রবৃদ্ধি দেখেছে দেশটি। খবর অয়েলপ্রাইস ডটকম। 

জানুয়ারিতে সাময়িকভাবে জ্বালানি তেল রফতানি বন্ধ করে দেয় দেশটির রাষ্ট্র মালিকানাধীন জ্বালানি কোম্পানি পিডিভিএসএ। চুক্তিভিত্তিক শর্ত পর্যালোচনার লক্ষ্যে রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। মার্চে রফতানি আবারো চালু হয়। বিষয়টিও রফতানি প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। 

তথ্য বলছে, গত মাসে ভেনিজুয়েলা প্রতিদিন ৭ লাখ ৭৪ হাজার ৪২০ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি গন্তব্যে পাঠিয়েছে। এ মাসে দেশটির সবচেয়ে বড় ক্রেতা ছিল চীন।