নেতৃত্ব, কৌশলগত দূরদর্শিতা এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অব্যাহত অবদানের কারণে ২০২৬-২৭ মেয়াদেও তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এনএসইউ।

চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় আজিজ আল কায়সার বলেন, ‘এনএসইউ দীর্ঘদিনের দূরদর্শী নেতৃত্ব, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের ফল। বোর্ড আবারো আমার ওপর আস্থা রাখায় আমি কৃতজ্ঞ। এনএসইউ পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতাকে আরো এগিয়ে নিতে কাজ করে যাব।’

উল্লেখ্য, আজিজ আল কায়সার এনএসইউর প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রয়াত এমএ হাশেমের পুত্র। তিনি বর্তমানে পারটেক্স স্টার গ্রুপের চেয়ারম্যান এবং সিটি ব্যাংক পিএলসির সদ্য সাবেক চেয়ারম্যান।