সম্প্রতি এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন আউটলেটটি উদ্বোধন করা হয়। এ সময় স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামীম কবির এবং ব্র্যান্ডটির শুভেচ্ছা দূত ও অভিনেতা তৌসিফ মাহবুব উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যমুনা ফিউচার পার্কের নতুন আউটলেটটি আধুনিক নকশা, নান্দনিক পরিবেশ এবং ক্রেতাবান্ধব সেবার সমন্বয়ে সাজানো হয়েছে। এখানে ক্রেতারা সহজেই ব্র্যান্ডটির সর্বশেষ ও বৈচিত্র্যময় ফুটওয়্যারের সংগ্রহ থেকে নিজেদের পছন্দের জুতা বেছে নিতে পারবেন। উদ্বোধন উপলক্ষে সীমিত সময়ের জন্য ক্রেতারা বিশেষ মূল্যছাড়সহ বিভিন্ন অফার উপভোগ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের এমডি শামীম কবির বলেন, ‘শুরু থেকেই আমরা ক্রেতাদের জন্য আন্তর্জাতিক মানের ডিজাইন, উন্নত গুণগত মান এবং আরামদায়ক ফুটওয়্যার উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। যমুনা ফিউচার পার্কে নতুন আউটলেট চালুর মাধ্যমে রাজধানী ও পার্শ্ববর্তী এলাকার ক্রেতাদের জন্য আরো উন্নত সেবা এবং সমসাময়িক ফ্যাশনের জুতার সহজলভ্যতা নিশ্চিত করা হবে।’

তিনি আরো বলেন, ‘ক্রেতাদের আস্থা ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আধুনিক নকশা, মানসম্মত পণ্য এবং উন্নত গ্রাহকসেবার ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও স্টেপ ফুটওয়্যার দেশীয় ফুটওয়্যার শিল্পকে আরো এগিয়ে নিতে কাজ করে যাবে।’

অনুষ্ঠানে অভিনেতা তৌসিফ মাহবুব বলেন, ‘স্টেপ ফুটওয়্যার সবসময়ই স্টাইল, কমফোর্ট ও কোয়ালিটির চমৎকার সমন্বয় উপস্থাপন করে। এ কারণেই এটি দেশের তরুণ প্রজন্মের কাছে একটি আস্থার ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এর সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি সত্যিই গর্বিত। আমার বিশ্বাস, ফ্যাশন সচেতন তরুণ-তরুণীদের কাছে স্টেপ ফুটওয়্যার সবসময়ই একটি আকর্ষণীয় ব্র্যান্ড হিসেবে জনপ্রিয় থাকবে।’ এছাড়া ভবিষ্যতেও স্টেপ তার মান ও সৃজনশীলতার ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।