ভারতের প্রত্যক্ষ কর সংগ্রহ ১১ শতাংশ বেড়েছে। ভারতের অর্থ মন্ত্রণালয়ের সম্প্রতি প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ১ এপ্রিল থেকে ১৭ জুন পর্যন্ত দেশটির নিট প্রত্যক্ষ কর সংগ্রহ গত বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেড়ে ৩ দশমিক ৮০ ট্রিলিয়ন ভারতীয় রুপিতে পৌঁছেছে। এর মধ্যে করপোরেট কর (সিআইটি) ১ দশমিক ৫৭ ট্রিলিয়ন রুপি ও ব্যক্তিগত কর (পিআইটি) থেকে ২ দশমিক ২২ ট্রিলিয়ন রুপি উত্তোলন হয়েছে। রয়টার্স