বিনিয়োগের পরিবেশ বাড়াতে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব ও ভারত। উভয় দেশ ৪৭টি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে, যার মধ্যে বেসরকারি ও সরকারি খাতের উদ্যোগসংক্রান্ত চুক্তিও রয়েছে বলে জানিয়েছে সৌদি বিনিয়োগ মন্ত্রণালয়ের উপমন্ত্রী বদর আল-বদর। খবর আরব নিউজ।

নয়াদিল্লিতে চলমান ভারত-সৌদি বিনিয়োগ ফোরামে বক্তৃতায় তিনি বলেন, ‘সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রণালয় ও ভারত বিনিয়োগ শক্তিশালী করার জন্য একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে। বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের তাদের ব্যবসা সম্প্রসারণ করার জন্য আরো সুযোগের সৃষ্টি করেছে। সৌদি আরব ও ভারত একে অন্যের জন্য উপযুক্ত। আপনাদের চাহিদা আমাদের জোগান এবং আমাদের চাহিদা আপনাদের জোগান।’

সৌদি আরব ও ভারতের মধ্যে বাণিজ্য সম্পর্ক একটি শক্তিশালী হারে বাড়ছে। সৌদি আরবে ভারতীয় রফতানির মূল্য ২০২২ সালে ১ হাজার ৭০ কোটি ডলার ছুঁয়েছে, যা ২০১৮ সালে ৫৬০ কোটি ডলার ছিল। অর্থাৎ এ সময়ে বিনিয়োগ বেড়েছে ৮৫ শতাংশেরও বেশি।