ঈদুল আজহার ছুটিতে নয় লাখের বেশি যাত্রীদের স্বাগত জানাতে প্রস্তুত আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (এইউএইচ)। আগামী ৭ জুলাই পর্যন্ত নয় লাখের বেশি যাত্রী এয়ারপোর্টের মধ্য দিয়ে যাবে বলে ধারণা করছে আবুধাবি কৃর্তপক্ষ। ৫৯ দেশের ১০৯টি স্থানে পাঁচ হাজারের বেশি ফ্লাইটে এ পরিমাণ যাত্রী যাতায়াত করবে বলেও জানানো হয়েছে। অন্যদিকে এমিরেটসের পাঁচটি এয়ারপোর্ট মালিক ও পরিচালনাকারীরা নির্দিষ্ট কিছু দিনে ৬৫ হাজারের বেশি যাত্রীকে পরিষেবা দেয়ার বিষয়ে আশাবাদী। অ্যারাবিয়ান বিজনেস