এক্সিলেন্স ইন মাস্টারকার্ড বিজনেস ইনোভেশন ২০২২-২৩ অ্যাওয়ার্ড অর্জন করেছে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম রিয়াজুল করিমের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। এ সময় মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক মো. শরাফত উল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এক্সিলেন্স ইন মাস্টারকার্ড বিজনেস ইনোভেশন অ্যাওয়ার্ড পেল প্রিমিয়ার ব্যাংক
এক্সিলেন্স ইন মাস্টারকার্ড বিজনেস ইনোভেশন ২০২২-২৩ অ্যাওয়ার্ড অর্জন করেছে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি।










