জাপানভিত্তিক বহুজাতিক জিপার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়াইকেকে গ্রুপের চেয়ারম্যান মাসায়ুকি সারুমারুর নেতৃত্বে ওয়াইকেকে গ্রুপের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি এসএম মান্নানের (কচি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তাদের মধ্যে পোশাক খাতে সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা হয়। প্রতিনিধি দলে আরো ছিলেন গ্রুপ এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কোইচি মাতসুশিমা, ওয়াইকেকে হোল্ডিং এশিয়ার প্রেসিডেন্ট কোসুকি মিমি, ওয়াইকেকে বাংলাদেশ পিটিই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিন দেগুচি প্রমুখ।