চট্টগ্রাম শহরের পাঁচলাইশে মেঘনা ব্যাংক পিএলসির ৫২তম শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি ব্যাংকের পরিচালক আবু হায়দার চৌধুরী প্রধান অতিথি হিসেবে নতুন শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় মেঘনা ব্যাংকের প্রধান নির্বাহী ও এমডি কাজী আহ্সান খলিল, উপব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাদাতসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।