যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জিমেইল ঠিকানা বা ইউজার নেম পরিবর্তনের সুযোগ দিচ্ছে গুগল। টেক জায়ান্টটি জানিয়েছে, ব্যবহারকারীরা চাইলে ‘@’ চিহ্নের আগের অংশটুকু পরিবর্তন করতে পারবেন। পেশাদার ক্ষেত্রে সেকেলে বা অপেশাদার ই-মেইল ঠিকানা ব্যবহার করা অনেকের জন্যই অস্বস্তিকর। মূলত ব্যবহারকারীদের দীর্ঘদিনের চাহিদার কথা মাথায় রেখেই এ পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে গুগল। খবর এনগ্যাজেট