চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্রে বাড়ির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। গত বছর এপ্রিলের তুলনায় বছরওয়ারি দাম দশমিক ৭ শতাংশ বেড়েছে। মূল্যবৃদ্ধির কারণ হিসেবে অতিরিক্ত চাহিদাকে চিহ্নিত করেছেন বিশ্লেষকরা। সম্প্রতি প্রকাশিত ব্ল্যাক নাইট হোম প্রাইস ইনডেক্সে এমনটাই উঠে এসেছে। খবর সিএনবিসি।
মূলত চলতি বছরের জানুয়ারি থেকেই বাড়ির দাম ঊর্ধ্বমুখী। যার ধারাবাহিকতায় এক বছরের আগের তুলনায় গত মে মাসে দাম দশমিক ১ শতাংশ বেশি ছিল। গত বছর বন্ধকী সুদহারের আকস্মিক বৃদ্ধিতে আবাসন বাজার অনেকটা ঝিমিয়ে পড়েছিল। তবে সে প্রবণতা দীর্ঘস্থায়ী হয়নি। বর্তমানে বাড়ির দাম অন্য সময়ের থেকে বেশি থাকা সত্ত্বেও এখন নতুন করে আবারো বাড়ছে। প্রতি মাসেই বাড়ছে দাম। ব্ল্যাক নাইটের এন্টারপ্রাইজ রিসার্চের ভাইস প্রেসিডেন্ট অ্যান্ডি ওয়াল্ডেন বলেন, ‘এতে কোনো সন্দেহ নেই যে বাড়ির দামের কারণে আবাসন বাজার পুনরুজ্জীবিত হয়েছে।’
গত বছর মাত্র ছয় মাসে ৩০ বছর মেয়াদি ফিক্সড-রেট বন্ধকী ঋণের গড় সুদহার দ্বিগুণেরও বেশি হয়ে গিয়েছিল। যার প্রভাবে গত গ্রীষ্মে দাম কমতে শুরু করেছিল।
চলতি বছরের জানুয়ারি পর্যন্ত পতন প্রবণতা অব্যাহত থাকলেও এর পরপরই আবাসন বাজার বদলাতে শুরু করে। বিশেষ করে সীমিত সরবরাহের বিপরীতে ক্রেতার চাহিদা বেড়ে গিয়েছিল। ফলে বাড়তি দাম দিতে ক্রেতারা অভ্যস্ত হয়ে পড়ে। কম্পাস রিয়েল এস্টেটের সিইও রবার্ট রেফকিন গত সপ্তাহে সিএনবিসিকে বলেছিলেন, ‘এ বছরের শুরুর দিকে আমি বলেছিলাম, ৬ শতাংশ পর্যন্ত বন্ধকী ঋণের সুদহার স্বাভাবিকভাবে নেয়া হবে। কিন্তু এখন লোকেরা ৭ শতাংশ পর্যন্ত সুদহারকে নতুন স্বাভাবিক (নিউ নরমাল) ঘটনা হিসেবে মেনে নিয়েছে।’
মে মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের ৫০টি বৃহত্তম আবাসন মার্কেটের (যার বেশির ভাগই মধ্য-পশ্চিম এবং উত্তর-পূর্বে অবস্থিত) অর্ধেকেরও বেশি হয় তাদের আগের সর্বোচ্চ দামে ফিরে গেছে অথবা নতুন রেকর্ড মূল্য ছুঁয়েছে। তবে পশ্চিমাঞ্চলে বাড়ির দাম এখনো কম রয়েছে, যেগুলো মূলত মহামারী ‘বুম টাউন’ হিসেবে পরিচিত। এসব এলাকায় কভিডপূর্ব সময়ে প্রান্তিক পর্যায়ের শ্রমিকদের মধ্যে নতুন বাড়ি খোঁজার ঝোঁক ছিল।
২০২২ সালের জোসে, ক্যালিফোর্নিয়ার বাড়িগুলোর দাম শতাংশ কমেছিল। চলতি বছর মে মাসে ১ দশমিক ৪ শতাংশ বেড়েছে, মৌসুমের যেকোনো বাজারের চেয়ে মাস ভিত্তিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ বৃদ্ধি। সান দিয়েগো, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো ও সিয়াটেলেও মে মাসে দাম বেড়েছে।










