মার্কেন্টাইল ব্যাংক পিএলসিতে দিনব্যাপী ‘অ্যাওয়ারনেস ট্রেনিং অন ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের নিজস্ব ট্রেনিং ইনস্টিটিউটে ৫৩ কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশ নেন। ব্যাংকের এএমডি ও সিআরও মতিউল হাসান কোর্সের উদ্বোধন করেন। প্রশিক্ষণ পরিচালনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান আলম ও মার্কেন্টাইল ব্যাংকের ইনফরমেশন সিকিউরিটি ও গভর্ন্যান্স ডিভিশনের কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জাভেদ তারিক।