কিশোরগঞ্জে এবি ব্যাংক পিএলসির অষ্টগ্রাম শাখা নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। উপজেলার জামতলী সড়কসংলগ্ন মুস্তারী ভবনে অবস্থিত শাখাটির কার্যক্রম এখন থেকে একই ভবনের দ্বিতীয় তলা থেকে পরিচালিত হবে। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সম্প্রতি স্থানান্তরিত শাখাটি ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী। এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলামসহ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নতুন ঠিকানায় গ্রাহকদের আরো আধুনিক, সহজ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা দেয়া হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।










