ভিয়েতনামের বৃহত্তম বেসরকারি হাসপাতাল এফভি হাসপাতালকে ৩৮ কোটি ১৪ লাখ ডলারে অধিগ্রহণ করে নিচ্ছে সিঙ্গাপুরের থমসন মেডিকেল গ্রুপ (টিএমজি)। এটি ২০২০ সালের পর দক্ষিণ-পূর্ব এশিয়ার স্বাস্থ্য খাতে সবচেয়ে বড় অধিগ্রহণ। অধিগ্রহণটি টিএমজিকে ভিয়েতনামের দ্রুত বর্ধনশীল অর্থনীতি ও বিপুল জনসংখ্যার দেশে উল্লেখযোগ্য উপস্থিতি তৈরির সুযোগ করে দেবে। টিএমজির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান কিয়াত লিম নিলাম প্রক্রিয়ায় নেতৃত্ব দেন। চুক্তিটি ভিয়েতনামের স্বাস্থ্যসেবা খাতে আরো বিনিয়োগের দরজা খুলে দেবে। অধিগ্রহণটি অভ্যন্তরীণ সম্পদ, বাইরের ঋণ এবং ঋণ মূলধনি বাজারের মাধ্যমে অর্থায়ন জোগাড় করবে। টিএমজি আশা করছে চুক্তিটি তাদের জন্য ইতিবাচক। এর ফলে ভিয়েতনামের প্রিমিয়াম স্বাস্থ্যসেবা বাজারে তাদের কাজ সম্প্রসারণ হবে। এফভি হাসপাতাল ভিয়েতনামে ‘‌গ্লেনিগলস হাসপাতাল’নামেও পরিচিত, এটা হো চি মিন সিটিতে অবস্থিত। অধিগ্রহণটি ২০২৩ সালের শেষ নাগাদ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। ভিয়েতনামের বাইরে টিএমজি এখন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া ছাড়াও সিঙ্গাপুরে অন্যান্য স্বাস্থ্যসেবা অধিগ্রহণের দিকে নজর দিচ্ছে।