ব্রাজিলের বহুজাতিক কোম্পানি ও বিশ্বের সবচেয়ে বড় আকরিক লোহার উৎপাদক ভ্যালে এসএর কয়েকটি সূত্র জানিয়েছেন, প্রতিষ্ঠানটি পরিবেশবান্ধব বিশেষ ধরনের লোহা তৈরির কথা বিবেচনা করছে, যা অন্যান্য জ্বালানির তুলনায় কম কার্বন নির্গমন করতে সক্ষম। যদি প্রাকৃতিক গ্যাসের অব্যাহত দরপতন বজায় থাকায় উত্তোলন কমিয়ে আনতে হয়, তবে এ ধরনের লোহা তৈরি করতে আগ্রহী জায়ান্ট খনিজ কোম্পানিটি। খবর রয়টার্স ও দ্য বিজনেস টাইমস।
প্রতিষ্ঠানটির নাম প্রকাশে অনিচ্ছুক
কয়েকজন কর্মকর্তা জানান, প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট প্রাকৃতিক গ্যাসের দাম কমে গড়ে ৪
ডলারে নেমে এলে ভ্যালে পরিবেশবান্ধব হট ব্রিকেটেড আইরন (এইচবিআই) তৈরি
করতে আগ্রহী।
আন্তর্জাতিক বাজারে প্রতি টন
এইটবিআইয়ের বর্তমান মূল্য ২৫০-৩০০ মার্কিন ডলার, যা আকরিক লোহার তুলনায় তিন গুণেরও
বেশি। মূলত বিশ্বব্যাপী ধাতুটির চাহিদা থাকায় দামে চাঙ্গা ভাব বজায় রয়েছে।










