বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্য ও পানীয় প্রদর্শনী ‘গালফ ফুড ফেয়ার ২০২৬’-এ অংশগ্রহণ করেছে ইস্পাহানি গ্রুপ।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও দুবাই এক্সিবিশন সেন্টারে পাঁচ দিনব্যাপি এ মেলা আয়োজিত হয়।
প্রদর্শনীতে ইস্পাহানি গ্রুপের ইস্পাহানি মির্জাপুর চা, ব্লেন্ডার’স চয়েস প্রিমিয়াম গ্রিন টি ও ব্ল্যাক টি, বেকারি ফ্রেশ কুকিজ, মাইটি চিপস, ইস্পাহানি সরিষা তেল, ইস্পাহানি পার্বণ চিনিগুড়া চাল, ইস্পাহানি চানাচুর, ইস্পাহানি টোস্ট বিস্কুটসহ আরও বিভিন্ন ইস্পাহানি পণ্য প্রদর্শিত হয়। এসব পণ্য আন্তর্জাতিক ক্রেতা, আমদানিকারক ও ব্যবসায়ীদের ব্যাপক আগ্রহ আকর্ষণ করে এবং ইতিবাচক সাড়া পায়।
এতে ইস্পাহানি টি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক এইচ এম ফজলে রাব্বি ও ইস্পাহানি ফুড’স লিমিটেডের সহকারী ব্যবস্থাপক শুকলা সরকার উপস্থিত ছিলেন। বিশ্ববাজারে বাংলাদেশের খাদ্যপণ্যের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি ইস্পাহানির গুণগত মান ও শক্তিশালী ব্র্যান্ড ইমেজ উপস্থাপন করাই এ অংশগ্রহণের মূল লক্ষ্য বলে জানান তারা।
একই সঙ্গে আন্তর্জাতিক পরিসরে নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং রফতানি কার্যক্রম সম্প্রসারণে গালফ ফুড ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
-বিজ্ঞপ্তি










