‘মুজিব বর্ষ দ্বিতীয় ইস্পাহানি স্বাধীনতা দিবস স্কোয়াশ প্রতিযোগিতা ২০২০-২১’ আগামীকাল শুরু হবে। বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন মো. সুমন, এসএ গেমসে পদক বিজয়ী শহীদ, রাজু, সাইফুল; নারীদের শীর্ষ খেলোয়াড় মারজান, সুনিতাসহ শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণে পাঁচটি গ্রুপে নয় দিনব্যাপী (১২-২০ মার্চ) প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। রাউন্ড রবিন লিগ এবং ডাবল লিগ পদ্ধতিতে এ প্রতিযোগিতার প্রথম রাউন্ড ঢাকা এবং কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ড চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।