ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন গন্তব্য বালিতে বিক্রি হওয়া সিভেট ক্যাট কফি নিয়ে আপত্তি জানিয়েছে প্রাণী অধিকারবিষয়ক সংস্থা পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস (পেটা)। সাম্প্রতিক এক তদন্তের পর সতর্ক করে বলেছে, আংশিকভাবে হজম হওয়া এ কফি বিন অস্বাস্থ্যকর। এজন্য এশিয়ান পাম সিভেট বিড়ালকে নিষ্ঠুরভাবে বন্দি ও নির্যাতন করা হয়। সিভেট ক্যাট কফি বিশ্বের অন্যতম দামি কফি। পাউন্ড প্রতি বিনের দাম ৪৫ থেকে ৫০০ ডলার। খবর : সিএনবিসি