দেশের ভোগ্যপণ্যের অন্যতম বড় পাইকারি বাজার নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে আরো এক দফায় বেড়েছে গমের দাম। এক মাসের ব্যবধানে খাদ্যশস্যটির দাম মণপ্রতি বেড়েছে প্রায় ২০০ টাকা। আর গমের বাজার ঊর্ধ্বমুখী হওয়ার ফলে দাম বেড়েছে আটা ও ময়দারও। ব্যবসায়ীরা বলেছেন, গম উৎপাদন মৌসুম চলার কারণে বাজারে খাদ্যশস্যটির সরবরাহ সংকট দেখা দিয়েছে। যে কারণে বাজার ঊর্ধ্বমুখী রয়েছে।
নিতাইগঞ্জের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে কানাডা, ইউক্রেন, ব্রাজিল, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ভারতসহ বিভিন্ন দেশ থেকে আমদানীকৃত গম বেচাকেনা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি বেচাকেনা হয় কানাডা ও ইউক্রেনের গম। ব্যবসায়ীরা বলছেন, চাহিদা বেশি থাকায় মিলাররা ইউক্রেন ও কানাডার গম বেশি কিনছেন।
গতকাল নিতাইগঞ্জ ঘুরে দেখা যায়, কানাডা থেকে আমদানীকৃত উন্নত মানের গম বেচাকেনা হচ্ছে মণপ্রতি ১ হাজার ২৮০ টাকা দরে। এক মাস আগেও একই গম বাজারে বেচাকেনা হয়েছিল ১ হাজার ১০০ টাকা মন দরে। সে হিসাবে মণপ্রতি দাম বেড়েছে ১৮০ টাকা। দেশটি থেকে আমদানীকৃত গমের মধ্যে মানের দিক থেকে কিছুটা নিম্নমানের গম বাজারে বেচাকেনা হচ্ছে মণপ্রতি ১ হাজার ১৮০ টাকা দরে। যেখানে এক মাস আগেও একই গমের বেচাকেনা ছিল ১ হাজার ৮০ টাকা দরে। অন্যদিকে ইউক্রেনের লাল গম বাজারে বেচাকেনা হচ্ছে মণপ্রতি ৮৬০ থেকে ৮৮০ টাকা দরে। একই গম এক-দেড় মাস আগে বেচাকেনা হয়েছে ৭৯০ থেকে ৮০০ টাকা দরে।
এদিকে গমের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে আটা-ময়দার ওপরও। এক মাসের ব্যবধানে পণ্য দুটির দামও আরো এক দফা বেড়েছে। এর মধ্যে ৫০ কেজি ওজনের ভালো মানের প্রতি বস্তা আটা বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকায়। একই আটা এক-দেড় মাস আগেও বেচাকেনা হয়েছিল ১ হাজার ১০০ টাকায়। সে হিসাবে ভালো মানের আটার বস্তার দাম বেড়েছে ১০০ টাকা। এছাড়া মানের দিকে থেকে কিছুটা নিম্নমানের আটাও বস্তাপ্রতি ১০০ টাকা বেড়ে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ১৫০ টাকায় বেচাকেনা হচ্ছে।
অন্যদিকে ভালো মানের ময়দার বস্তা (৭৪ কেজির বস্তা) বেচাকেনা হচ্ছে ২ হাজার ৫৫০ টাকা দরে। এক-দেড় মাস আগেও একই মানের ময়দা বাজারে প্রতি বস্তা বেচাকেনা হয়েছিল ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৪৫০ টাকা দরে। সে হিসাবে এই ময়দার দাম বস্তাপ্রতি বেড়েছে প্রায় ১০০ টাকা। আর মানের দিকে থেকে কিছুটা নিম্নমানের ৫০ কেজি ওজনের ময়দার বস্তা বেচাকেনা হচ্ছে ১ হাজার ৭৫০ টাকা দরে, যা আগে বিক্রি হয়েছে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৬৫০ টাকায়।
আন্তর্জাতিক বাজারে গমের সরবরাহ সংকটের কারণে দেশে গমের দাম কিছুটা বেড়েছে বলে মনে করেন ব্যবসায়ীরা। নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সাবেক সভাপতি ও লক্ষ্যা ফ্লাওয়ার মিলের স্বত্বাধিকারী শেখ ওয়াজেদ আলী বাবুল বণিক বার্তাকে বলেন, এখন গম উৎপাদনের মৌসুম। নতুন গম বাজারে আসতে আরো এক থেকে দুই মাস সময় লাগবে। এ কারণে










