ফলে ব্যাংকটির গ্রাহকরা আবাসন প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্য ও সেবায় বিশেষ ছাড়সহ বিভিন্ন অফার উপভোগ করতে পারবেন। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্সের করপোরেট কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রাইম ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এ অংশীদারত্বের আওতায় ব্যাংকের গ্রাহকরা আবাসন প্রতিষ্ঠানটির আবাসন ও রিয়েল এস্টেট-সংশ্লিষ্ট বিভিন্ন সেবায় বিশেষ ছাড় সুবিধা পাবেন। এর মাধ্যমে গ্রাহকদের আবাসন ও সম্পত্তি বিনিয়োগের লক্ষ্যে অতিরিক্ত মূল্য সংযোজন হবে বলে সংশ্লিষ্টরা আশা করেন।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাহাত কামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এ সময় ব্যাংকের হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল ব্যাংকিং জোয়ারদার তানভীর ফয়সাল, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ও হেড অব সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী এবং আবাসন প্রতিষ্ঠানটির হেড অব কাস্টমার রিলেশনস সুমন কুমার সাহাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ অংশীদারত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক তার গ্রাহকদের জন্য আরো বেশি সুবিধা ও জীবনধারাভিত্তিক সেবা নিশ্চিত করার উদ্যোগকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলে গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করাই ব্যাংকটির অন্যতম লক্ষ্য।










