বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) বাজারে ইলোন মাস্কের টেসলার নতুন ট্রাম্পকার্ড হতে যাচ্ছে রোডস্টার ইলেকট্রিক স্পোর্টস কার। অনেক দিন ধরে গাড়িটি বাজারে আসা নিয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সংস্থাটির পক্ষ থেকে দেয়া হলো এ সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা। সম্প্রতি মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেয়া এক ঘোষণায় টেসলার প্রধান নির্বাহী ইলোন মাস্ক জানান, চলতি বছরের শেষ নাগাদ রোডস্টারের নকশা সম্পূর্ণ হবে। আর ওই সময়ে আড়ম্বরের সঙ্গে নকশাটি ক্রেতাদের সামনে তুলে ধরা হবে। জানানো হবে এ গাড়ির বিস্তারিত তথ্য। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫ সালে ক্রেতাদের হাতে পৌঁছবে রোডস্টার। ব্যাটারিচালিত চার আসনের রোডস্টার নিয়ে এ ইভি জায়ান্টের পরিকল্পনা অনেক পুরনো। ২০১৭ সালের শেষ দিকে প্রথমবার নতুন প্রজন্মের এ গাড়ির পরিকল্পনা জানানো হয়। তখন বলা হয়, ২০২০ সাল নাগাদ সড়কে নামবে রোডস্টার। কিন্তু ঘোষিত সময়ের চেয়ে পাঁচ বছর বেশি লাগছে সে পরিকল্পনা বাস্তবায়নে। এ নিয়ে আগেও কথা বলেছিলেন ইলোন মাস্ক। ২০২১ সালে বিশ্বব্যাপী সাপ্লাই চেইনে সৃষ্ট বাধার উল্লেখ করে জানান, ২০২৩ সালে ইভির বাজারে আসতে যাচ্ছে রোডস্টার। কিন্তু গত বছরও সুখবর দিতে পারেননি ইলোন মাস্ক। তখন এ ধনকুবের বলেছিলেন, দীর্ঘ বিলম্বিত পরবর্তী প্রজন্মের রোডস্টার বিদ্যুচ্চালিত স্পোর্টস কার ২০২২ সালে উৎপাদনে যেতে পারে। এখন নতুন ঘোষণা অনুসারে ২০২৫ সালে ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছাবে রোডস্টার। খবর ও ছবি রয়টার্স।
রোডস্টার নিয়ে টেসলার নতুন লক্ষ্য
বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) বাজারে ইলোন মাস্কের টেসলার নতুন ট্রাম্পকার্ড হতে যাচ্ছে রোডস্টার ইলেকট্রিক স্পোর্টস কার। অনেক দিন ধরে গাড়িটি বাজারে আসা নিয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার










