সরবরাহ সংকটের উদ্বেগে ২০২২-২৩ বিপণন মৌসুমে চিনির বৈশ্বিক উদ্বৃত্তের পরিমাণ কমার পূর্বাভাস মিলেছে। প্রধান প্রধান উৎপাদক দেশে উৎপাদন কমে যাওয়ার আশঙ্কায় এমন পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল সুগার অর্গানাইজেশন (আইএসও)।
চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত প্রান্তিকভিত্তিক এক পূর্বাভাসে আইএসও জানিয়েছেল, ২০২২-২৩ মৌসুমে চিনির বৈশ্বিক উদ্বৃত্তের পরিমাণ দাঁড়াতে পারে ৪১ লাখ ৫০ হাজার টনে। সাম্প্রতিক এক প্রতিবেদনে তা লক্ষণীয় মাত্রায় কমিয়ে ৮ লাখ ৫০ হাজার টন ধরা হয়েছে।
আইএসও জানায়, বৈরী আবহাওয়া, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, উৎপাদন ব্যয়বৃদ্ধিসহ নানা প্রতিবন্ধকতার কারণে চলতি মৌসুমে ভারত, থাইল্যান্ড, চীন ও ইউরোপের চিনি উৎপাদন আশঙ্কার চেয়েও অনেক বেশি কমতে পারে। উৎপাদন নিয়ে এমন আশঙ্কার কারণে ভোগ্যপণ্যটির দাম ১১ বছরের সর্বোচ্চে উঠেছে।










