চলমান গৃহযুদ্ধ ও পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে ডলারের বিপরীতে সিরীয় মুদ্রায় রেকর্ড দরপতন ঘটেছে। কালোবাজারে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১০ হাজার সিরিয়ান পাউন্ডে। ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর আগে যা ছিল মাত্র ৪৭ পাউন্ড। চলমান গৃহযুদ্ধ, পশ্চিমা নিষেধাজ্ঞা ও প্রতিবেশী লেবাননে অর্থনৈতিক পতন সিরিয়ার মুদ্রার দরপতনে অনুঘটক হিসেবে কাজ করেছে। সাম্প্রতিক আরব অঞ্চলে ফিরে আসার পরও পাউন্ডের মূল্যের ওপর তার প্রভাব দেখা যায়নি। মুদ্রার দরপতনের ফলে মৌলিক চাহিদার পণ্যগুলোয় উচ্চমূল্য, ঘাটতি ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে দেশটি। ফ্রি মালয়েশিয়া টুডে
ডলারের বিপরীতে সিরিয়ান পাউন্ডের রেকর্ড দরপতন
চলমান গৃহযুদ্ধ ও পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে ডলারের বিপরীতে সিরীয় মুদ্রায় রেকর্ড দরপতন ঘটেছে।










