এর মাধ্যমে গ্রাহকরা এখন যেকোনো স্থান থেকে সরাসরি পুঁজিবাজারের সব ধরনের সেবা ও সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন। সম্প্রতি রাজধানীর গুলশানে এমটিবি সেন্টারে এক অনুষ্ঠানে অ্যাপটির সফট লঞ্চিং সম্পন্ন হয়েছে। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে এমটিবি সিকিউরিটিজের পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ মাহবুবুর রহমান এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা চৌধুরী আক্তার আসিফ। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন স্টক ব্রোকারেজ প্রতিষ্ঠানটির সিইও মো. নজরুল ইসলাম মজুমদার।
এমটিবি সিকিউরিটিজের মোবাইল অ্যাপ ‘এমটিবি লেনদেন’ চালু
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) সহযোগী প্রতিষ্ঠান এমটিবি সিকিউরিটিজ পিএলসি গ্রাহকদের ডিজিটাল ট্রেডিং অভিজ্ঞতাকে আরো সহজ ও গতিশীল করতে ‘এমটিবি লেনদেন’ শীর্ষক একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে।










