মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩-এ তিনটি পুরস্কার পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এগুলো হলো এক্সিলেন্স ইন মাস্টারকার্ড কন্টাক্টলেস (ইস্যুয়িং), এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ক্রেডিট বিজনেস (ইন্টারন্যাশনাল) এবং এক্সিলেন্স ইন মাস্টারকার্ড বিজনেস (ইনোভেশন)। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয়ের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। এ সময় মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক মো. শরাফত উল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে তিনটি পুরস্কার পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড
মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩-এ তিনটি পুরস্কার পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।










