পদোন্নতি পেয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হয়েছেন তিন কর্মকর্তা। তারা হলেন মো. আসাদুজ্জামান ভূঞা, মোহাম্মদ হোসেন ও মো. আমিনুল ইসলাম ভূঞা।

এর আগে মো. আসাদুজ্জামান ভূঞা সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।  তিনি ১৯৯৮ সালে এ ব্যাংকের প্রথম ব্যাচে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। মোহাম্মদ হোসেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মতিঝিল শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৭ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। 

মো. আমিনুল ইসলাম ভূঞা সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে কর্মরত ছিলেন। —বিজ্ঞপ্তি