ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কর্মচারীদের মেধাবী সন্তানদের ‘মেধাবৃত্তি-২০২৪’ প্রদান করা হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আইসিবি কর্মচারী কল্যাণ তহবিল থেকে এ  মেধাবৃত্তি প্রদান করা হয়। আইসিবির এমডি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া। এ সময় অন্যদের মধ্যে আইসিবির তিনটি সাবসিডিয়ারি কোম্পানির সিইও এবং মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।