অফশোর ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসী বাংলাদেশী, বিদেশী নাগরিক এবং সারা বিশ্বের করপোরেট গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ কার্যক্রম চালু করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। গতকাল গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইবিএলের এমডি আলী রেজা ইফতেখার। এ সময় ব্যাংকের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।—বিজ্ঞপ্তি