ইউরোঞ্চলে এপ্রিলে শিল্পোৎপাদন বেড়েছে। বুধবার প্রকাশিত ইউরোস্ট্যাটের তথ্য বলছে, ইউরো মুদ্রা ব্যবহারকারী অঞ্চলটিতে গত এপ্রিলে শিল্পোৎপাদন আগের মাসের তুলনায় ১ শতাংশ বেড়েছে, যা গত মার্চে ৩ দশমিক ৮ শতাংশ কমেছিল। ইউরোস্ট্যাট বলছে, সদস্য দেশগুলোর মধ্যে আয়ারল্যান্ডে শিল্পোৎপাদন সর্বোচ্চ ২১ দশমিক ৫ শতাংশ, লিথুয়ানিয়ায় ২ দশমিক ৮ ও সুইডেনে ১ দশমিক ৪ শতাংশ বেড়েছে। অন্যদিকে সবচেয়ে বেশি উৎপাদন কমেছে স্লোভেনিয়ায় ৭ দশমিক ৯ শতাংশ, পর্তুগালে ৫ দশমিক ৫ ও নেদারল্যান্ডসে ৩ দশমিক ৫ শতাংশ। আনাদোলু এজেন্সি