ফ্রান্সের অটোমেকার রেনল্ট সম্প্রতি জেনেভা কার শোতে নতুন বিদ্যুচ্চালিত (ইভি) গাড়ি প্রদর্শন করেছে। মডেলের নাম আর৫। ইউরোপের প্রতিদ্বন্দ্বীদের থেকে অটো মার্কেটের আরো বেশি অংশ অধিকার করতে গাড়িটি বাজারে আনা হয়েছে বলে জানানো হয়েছে। 

এদিকে চীনের সস্তা মডেলের গাড়িকে মোকাবেলা করতে কম খরচে এবং ভালো মানের বিদ্যুচ্চালিত গাড়ি বাজারে আনতে মরিয়া হয়ে উঠেছে ইউরোপের অটোমেকাররা। 

রেনল্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লুকা ডি মিও রয়টার্সকে বলেন, ‘‌কভিড মহামারী কাটিয়ে চার বছরের বিরতির পর চলতি সপ্তাহের শোতে চীনা প্রতিযোগীদের শক্তিশালী উপস্থিতি দেখা গেছে। তারা আমাদের বাজার এবং গ্রাহকদের প্রতি আগ্রহী হয়ে উঠেছে।’ রেনল্টের নতুন বিদ্যুচ্চালিত কার আর৫ উন্মোচনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে জোর দিয়ে বলেন, ‘‌চীনা গাড়িকে টক্কর দিতে ইউরোপের অটো শিল্প চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’ খবর ও ছবি: রয়টার্স