এ উপলক্ষে গতকাল রাজধানীর মার্সেল করপোরেট অফিসে ‘উইনিং টুগেদার’ স্লোগানে ‘ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম ২০২৫’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন মার্সেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এসএম মাহবুবুল আলম। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশব্যাপী বিস্তৃত মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের আওতাধীন ৫০টি জোনের পরিবেশক প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মার্সেলের এমডি এসএম মাহবুবুল আলম বলেন, ‘পরিবেশক ও কর্মকর্তারা নানা ধরনের বিপণন এবং ব্র্যান্ডিং কার্যক্রমের মাধ্যমে শুধু মার্সেলকেই সামনে এগিয়ে নিচ্ছেন না; বরং বাংলাদেশকেও এগিয়ে নিচ্ছেন।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মার্সেলের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার মফিজুর রহমান, হেড অব সেলস হাসান মো. রুহীন সাব্বির ও মো. মতিউর রহমান এবং চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ। সঞ্চালনায় ছিলেন চিত্রনায়ক আমিন খান।










