বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) সঙ্গে ব্লুচিজ আউটফিটারস ও হোহেনস্টিন ইনস্টিটিউট বাংলাদেশ একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এ সমঝোতা স্মারকের মাধ্যমে শিক্ষা, প্রশিক্ষণ, ফ্যাশন ব্র্যান্ডিং এবং গবেষণাসহ বেশকিছু সহযোগিতামূলক কার্যক্রম যৌথভাবে পরিচালিত হবে। চুক্তিতে স্বাক্ষর করেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. শফিউল ইসলাম এবং ব্লুচিজ আউটফিটারসের প্রতিষ্ঠাতা এবং হোহেনস্টিন গ্রুপের আঞ্চলিক প্রধান (দক্ষিণ পূর্ব এশিয়া) ড. মো. কামরুজ্জামান। অনুষ্ঠানে এ সময় বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফফর ইউ সিদ্দীক, বিওটি সদস্য ও বিজিএমইএর সাবেক সভাপতি মো. ফারুক হাসান, উপাচার্য অধ্যাপক ড. এসএম মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।