ই-কমার্স প্লাটফর্ম দারাজের সেল ক্যাম্পেইন ১১.১১ শেষ হয়েছে। বছরের সবচেয়ে বড় এ সেলের মাধ্যমে দারাজ এবার দুই কোটির বেশি গ্রাহককে সেবা দিতে সক্ষম হয়েছে।

এ বছর দারাজের লক্ষ্য ছিল সবচেয়ে বড় সেল উৎসবের মাধ্যমে সবার কাছে ই-কমার্সের সুযোগ-সুবিধাগুলো পৌঁছে দেয়া। এজন্য ১১.১১-তে ছিল সেরা দাম ও বৈচিত্র্যময় পণ্যসামগ্রী। সবচেয়ে বেশি বিক্রীত পণ্যের মধ্যে লবণ ও গুঁড়া দুধের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য ছিল অন্যতম। 

দারাজ বিক্রেতাদের অনলাইন ব্যবসা প্রসারিত করার প্রতিশ্রুতি রক্ষার্থে ৩০ হাজারের বেশি ব্র্যান্ড এবং বিক্রেতাদের ১১.১১ সেলে বিক্রির সুবিধা করে দিয়েছে। এজন্য অনবোর্ডিং ওয়ার্কশপ অফার করা থেকে শুরু করে বিক্রেতাদের ব্যবসার খরচ কমানোর লক্ষ্যে নতুন কো-ফান্ডেড প্রোগ্রাম চালু করা পর্যন্ত বিভিন্ন পদক্ষেপ নেয় দারাজ। 

এছাড়া দারাজ কনটেন্ট ক্রিয়েটরদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের পাশাপাশি আয় করার সুযোগ বাড়িয়ে দিয়েছে। —বিজ্ঞপ্তি