ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের একাডেমিক, কো-কারিকুলাম ও এক্সট্রা কারিকুলাম পারফরম্যান্সের জন্য ডিনস অ্যাওয়ার্ড চালু হয়েছে। এর আওতায় গতকাল বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের অধীনে বিভিন্ন বিভাগের মোট ১১১ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান শিক্ষার্থীদের হাতে ডিনস অ্যাওয়ার্ড তুলে দেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মাহাবুবুল হক মজুমদার।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ১১১ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের একাডেমিক, কো-কারিকুলাম ও এক্সট্রা কারিকুলাম পারফরম্যান্সের জন্য ডিনস অ্যাওয়ার্ড চালু হয়েছে।










