স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি ও এভারকেয়ার হাসপাতাল ঢাকার মধ্যে স্বাস্থ্যসেবা-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত এমডি ও সিইও মোহাম্মদ মোহন মিয়া এবং এভারকেয়ার হাসপাতাল ঢাকার ডিজিএম অ্যান্ড হেড অব করপোরেট মার্কেটিং এএম আবুল কাশেম রনি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. সিদ্দিকুর রহমান, এসইভিপি ও চিফ রেমিট্যান্স অফিসার মো. মোশাররফ হোসাইন; ইভিপি ও সিএফও মো. আলী রেজা এফসিএমএ, সিআইপিএসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
স্ট্যান্ডার্ড ব্যাংক ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে চুক্তি স্বাক্ষর
স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি ও এভারকেয়ার হাসপাতাল ঢাকার মধ্যে স্বাস্থ্যসেবা-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।










