সেলাঙ্গরের ক্ল্যাংয়ে দুটি জমি বিক্রিতে ওয়াসকো থার্মাল কোম্পানির সঙ্গে চুক্তি করেছে ম্যাপল সানপার্ক। এ দুটি জমির আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৬ কোটি মালয়েশিয়ান রিঙ্গিত। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
থার্মাল মূলত ওয়াসকোর একটি ভর্তুকি প্রতিষ্ঠান, যার ৬০ শতাংশ মালিকানাই পরোক্ষ। ক্ল্যাংয়ের জমি দুটির আকার যথাক্রমে ১৮ হাজার ২১১ ও ১৮ হাজার ১৮৬ বর্গমিটার। দুটি জমিতেই আলাদা করে কারখানা বা গুদাম ও অফিস ভবন নির্মাণ করা হয়েছে বলে সূত্রে জানা গেছে।
বুরসা মালয়েশিয়া এক বিবৃতিতে জানায়, জমি বিক্রির আংশিক লেনদেন নগদ অর্থে পরিশোধ করা হবে। বাকিটা অভ্যন্তরীণ বা বাহ্যিক পর্যায়ে তহবিল সংগ্রহের মাধ্যমে পরিশোধ করা হবে। স্বাভাবিক কার্যক্রম পরিচালনার সঙ্গে সম্পর্কিত সম্পদের জন্য গ্রুপের অভ্যন্তরীণ পর্যায়ে লেনদেন করা হবে। ফলে বাইরে থেকে কোনো অর্থায়নের মাধ্যমে পেমেন্ট করতে হবে না। বিবৃতিতে জানানো হয়, ক্ল্যাংয়ের দুটি জমি বিক্রির কারণে গ্রুপের শেয়ার মূলধন, শেয়ারহোল্ডিং, মোট সম্পদ ও আয়ের ওপর কোনো বিরূপ প্রভাব পড়বে না।
বিবৃতিতে আরো বলা হয়, কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হলে ২০২৪ সালের প্রথম প্রান্তিকে সম্পত্তি বিক্রির কার্যক্রম সম্পন্ন করা হবে।










