এ উপলক্ষে গতকাল ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান এবং হোটেলটির সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার ইয়াসির মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এ অংশীদারত্বের আওতায় স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কার্ডধারীরা রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকটির পক্ষে আরো উপস্থিত ছিলেন হেড অব বিএমওডি মো. মনসুর আহমেদ; হেড অব হিউম্যান রিসোর্সেস মোহাম্মদ কায়সার আলম মজুমদার; হেড অব ট্রেজারি শাহ্ রাহাত উদ্দীন আহমেদ; কোম্পানি সচিব মো. মিজানুর রহমান; চিফ টেকনোলজি অফিসার মো. মুশফিকুর রহমান; হেড অব কার্ডস অ্যান্ড এডিসি মীর মো. শাহিসুর রহমান এবং লার্নিং সেন্টারের অধ্যক্ষ মো. রফিকুর রহমান। অন্যদিকে হোটেলের পক্ষে ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ (মার্কেটিং অ্যান্ড পিআর) নুসরাত জাহান চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।










