ম্যাকসন্স স্পিনিং মিলস পিএলসির সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে লোকসান বেড়েছে ২ দশমিক ৫৫ গুণ। আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে ম্যাকসন্স স্পিনিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৪২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৬৯ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৮৪ পয়সায়।
এদিকে লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটির পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ৭ জানুয়ারি।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে ম্যাকসন্স স্পিনিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৬৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৯৩ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১২ টাকা ২৯ পয়সায়।










