ভারতে কারখানা স্থাপনের জন্য ভারত সরকারের সঙ্গে আলোচনা করছে টেসলা। কারখানাটি বছরে প্রায় পাঁচ লাখ ইলেকট্রিক গাড়ি (ইভি) তৈরি করতে সক্ষম হবে। ইলোন মাস্কের কোম্পানিটি ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গাড়ি শিপিংয়ের জন্য ভারতকে রফতানি কেন্দ্র হিসেবে বিবেচনা করছে। গাড়িগুলোর প্রাথমিক মূল্য প্রায় ২০ লাখ রুপি হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গত বছর আমদানি শুল্কের কারণে টেসলার ভারতীয় বাজারে প্রবেশের পরিকল্পনা বিলম্বিত হয়েছে। রয়টার্স
ভারতে বার্ষিক পাঁচ লাখ ইভি তৈরি করতে চায় টেসলা
ভারতে কারখানা স্থাপনের জন্য ভারত সরকারের সঙ্গে আলোচনা করছে টেসলা। কারখানাটি বছরে প্রায় পাঁচ লাখ ইলেকট্রিক গাড়ি (ইভি) তৈরি করতে সক্ষম হবে।










