মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মতো সেবাকে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার প্রতিরোধে সচেতনতা বাড়াতে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং বিকাশ। ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার: তদন্ত ও প্রতিরোধ’ শীর্ষক এ কর্মশালায় অংশ নেন ৪৫ জন তদন্ত কর্মকর্তা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুব আলম বিপিএম পিপিএম (বার)। এছাড়া ছিলেন সাবেক অতিরিক্ত আইজিপি ও বিকাশের উপদেষ্টা মো. নজিবুর রহমান এনডিসি এবং বিকাশের ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স মেজর এ কে এম মনিরুল করিম (অব.) প্রমুখ।
এমএফএসের অপব্যবহার রোধে বিকাশের কর্মশালা
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মতো সেবাকে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার প্রতিরোধে সচেতনতা বাড়াতে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং বিকাশ।










