৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে পরিচালক বাদে অন্য শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা করেছিল সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ঘোষিত এ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে কোম্পানিটি। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) সিলকো ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৪৪ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৬৪ পয়সায়।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে সিলকো ফার্মাসিউটিক্যালসের ইপিএস হয়েছে ৬৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৮১ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ৩৫ পয়সায়, যা গত বছরের একই সময়ে ছিল ২১ টাকা ৯৫ পয়সা। ২০২১-২২ হিসাব বছরে পরিচালক বাদে অন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে সিলকো ফার্মাসিউটিক্যালসের ইপিএস হয়েছে ৮১ পয়সা।










