স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি তার ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, শেয়ারহোল্ডারদের জন্য ১২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। কোম্পানির ৫৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) গতকাল এ ঘোষণা দেয়া হয়। ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী। এ সময় কোম্পানির ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তপন চৌধুরী, পরিচালক অঞ্জন চৌধুরী, কাজী ইকবাল হারুন ও মুহাম্মাদুল হক, হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স মো. কবির রেজা, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) মো. জাহাঙ্গির আলম ও কোম্পানি সচিব খন্দকার হাবিবুজ্জামান উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ১২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন
স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি তার ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, শেয়ারহোল্ডারদের জন্য ১২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।










