জার্মানিতে মূল্যস্ফীতি আগস্টে ৬ দশমিক ৪ শতাংশ কমেছে। জার্মানির ফেডারেল পরিসংখ্যান অফিস এ তথ্য জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের তুলনায় সামঞ্জস্যপূর্ণ জার্মান ভোক্তামূল্য জুলাইয়ে বছরে ৬ দশমিক ৫ শতাংশ বেড়েছে। দুর্বল দ্বিতীয় প্রান্তিকের কারণে জার্মানির অর্থনৈতিক গবেষণা ইনস্টিটিউট জার্মান অর্থনীতির জন্য তার ২০২৩ সালের পূর্বাভাস কিছুটা কমিয়েছে। জার্মানির অর্থনীতি ২০২৩ সালে দশমিক ৪ শতাংশ সংকুচিত হবে বলে পূর্বাভাস করা হচ্ছে। বেসরকারি খাতের মন্থরতা ও চীনের চাহিদা কমে যাওয়ায় দুর্বল রফতানি জার্মান অর্থনীতির পুনরুদ্ধারকে ধীর করেছে বলে জানিয়েছে গবেষণা ইনস্টিটিউটটি। শীতকালীন মন্দার পর জার্মান অর্থনীতি দ্বিতীয় প্রান্তিকে স্থবির হয়ে পড়ে। রয়টার্স