বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইস্টার্ন ব্যাংক পিএলসি সারা দেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। গতকাল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় প্লে পেন স্কুলে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার। এ সময় প্লে পেন স্কুলের চেয়ারম্যান এ মান্নান খান, অধ্যক্ষ সরাবন তহুরাসহ অনেকে উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ইস্টার্ন ব্যাংকের ৮৫টি শাখা এবং ৩৬টি উপশাখা থেকে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।