তাইওয়ানিজ কোম্পানি গোগোরো ইনকরপোরেশনকে বৈদ্যুতিক স্কুটার তৈরির জন্য ১৫০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে ভারতের মহারাষ্ট্র সরকার। এর মধ্য দিয়ে ইন্দোনেশিয়া, ইসরায়েল ও ফিলিপাইনে ব্যবসা সম্প্রসারিত করা গোগোরোর জন্য ভারতে বিস্তৃতির পথ উন্মুক্ত হবে। সম্প্রতি এমনটিই জানিয়েছে কোম্পানিটি। খবর তাইপে টাইমস।
তাইওয়ানভিত্তিক বিদ্যুচ্চালিত স্কুটার ও ব্যাটারি সরবরাহকারী প্রতিষ্ঠান গোগোরো মহারাষ্ট্রে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) তৈরি করবে। পাশাপাশি মহারাষ্ট্র রাজ্য সরকারের জন্য স্মার্ট ব্যাটারি প্যাক, ব্যাটারি সোয়াপ স্টেশন এবং উন্মুক্ত ও অ্যাকসেসযোগ্য ব্যাটারি পরিষেবাও প্রদান করবে প্রতিষ্ঠানটি। এটি ভারতের বিদ্যুচ্চালিত গাড়ি খাতের বৃহত্তম বিনিয়োগগুলোর একটি। সংখ্যা উল্লেখ না করে কোম্পানিটি দাবি করেছে, রাজ্য সরকার এ খাতে আরো আর্থিক প্রণোদনা ও সহায়তার প্রস্তাব দিয়েছে।
গোগোরো বলেছে, চলতি বছরের শেষের দিকে মহারাষ্ট্রে অবকাঠামো নির্মাণ শুরু হবে। যার জিডিপি মূল্য ৪৫ হাজার কোটি ডলারেরও বেশি এবং এটি ভারতের শিল্প উৎপাদনের ১৬ শতাংশ। প্রকল্পটি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি করবে। ভারতে উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে ইভি বিক্রয়। ৩০ এপ্রিল কেপিএমজির প্রকাশিত তথ্য অনুসারে, ২০২২ সালে ১০ লাখ ইভি বিক্রি হয়েছে দেশটিতে। বর্তমান সেখানে ১৩ শতাংশ টু-হুইলার রয়েছে। কেপিএমজির পূর্বাভাস অনুসারে, ২০৩০ সাল নাগাদ টু হুইলারের হার উত্তীর্ণ হবে ৭৫ শতাংশে।










