ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) সম্প্রতি ফ্ল্যাগশিপ স্টার্টআপ বিজনেস প্ল্যান প্রতিযোগিতা ‘লঞ্চপ্যাড বাই ইউআইএইচপি-ইউআইইউ’ শুরু হয়েছে, যা বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের (বিএইচটিপিএ) অধীনে ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্ট (ডিইআইইডি) ও ইউআইইউর যৌথ তত্ত্বাবধানে এবং বিশ্বব্যাংকের সহায়তায় ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রামের (ইউআইএইচপি) মাধ্যমে পরিচালিত হচ্ছে।

লঞ্চপ্যাড প্রোগ্রামের অধীনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীকে নিয়ে সম্প্রতি প্রতিযোগিতার পরিচিতিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যার মাধ্যমে প্রতিযোগিতা সম্পর্কে বিবরণ, প্রতিষ্ঠিত স্টার্টআপের সাফল্যের গল্প, পরামর্শকদের কথা এবং সহকর্মীদের সঙ্গে যোগাযোগের নানা বিষয় তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের (বিএইচটিপিএ) অধীনে ডিইআইইডির প্রকল্প পরিচালক আবুল ফাতাহ মো. বালিগুর রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ইউআইইউর ইনস্টিটিউট অব রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশনের (আইরিক) পরিচালক অধ্যাপক ড. খন্দকার আবদুল্লাহ আল মামুন, মিত্রো এবং ক্লুডিওর সহপ্রতিষ্ঠাতা কিশওয়ার হাশেমী, এলিভেট পের (ওয়াইসি ২০২২) প্রতিষ্ঠাতা তানভিরুল ইসলাম, অ্যান্টোপলিসর প্রতিষ্ঠাতা শিহান রহমান, ওয়াইজারগেটসের সিইও এবং সহপ্রতিষ্ঠাতা মো. রেফায়েত চৌধুরী, ভি২ টেকনোলজিসের এমডি এবং এক্সের সিওও দ্রাবির আলম এবং ফিনলে লিমিটেডের জিএম আদনান খান।

লঞ্চপ্যাড বাই ইউআইএইচপি-ইউআইইউ তার প্রথম রাউন্ডে আগামী ১৫ অক্টোবরের মধ্যে অনলাইন পোর্টালে স্টার্টআপ বিজনেস প্ল্যান জমা দেয়ার আহ্বান জানিয়েছে। —বিজ্ঞপ্তি