নির্ধারিত রেকর্ড ডেটের আগে আজ ও আগামীকাল কেবল স্পট মার্কেটে লেনদেন হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোন লিমিটেড ও মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার। এ সময়ে কোম্পানি দুটির ব্লক মার্কেটের লেনদেনও স্পট সেটলমেন্ট সাইকেলের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। ২৯ ফেব্রুয়ারি রেকর্ড ডেটসংক্রান্ত কারণে কোম্পানি দুটির লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গ্রামীণফোন: সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ টাকা ৪৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২২ টাকা ২৯ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৩৯ পয়াসায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৪ টাকা ২২ পয়সা। আগামী ২ মে সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।
মিরাকল ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটি ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৩১ মার্চ কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৪৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৭৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ৪৯ পয়সায়।










