৩৩টি দেশের নাগরিকের জন্য ভিসামুক্ত ভ্রমণ চালু করেছে ইরান। পর্যটন খাতকে উৎসাহিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে তারা। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত ও ইরানসহ উপসাগরীয় দেশগুলোর নাগরিকরা ভিসা ছাড়া ইরানে যেতে পারবে। এছাড়া ভারত, ব্রাজিল ও ইন্দোনেশিয়ার নাগরিকরাও ভিসা ছাড়া দেশটিতে যেতে পারবে। দেশটির সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটনমন্ত্রী ইজ্জাতোল্লা জারঘামির বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, ইরানের মন্ত্রিসভা ৩৩টি দেশের দর্শনার্থীর জন্য ভিসার প্রয়োজনীয়তা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি ইরানি বছরের (২১ মার্চ থেকে শুরু) প্রথম আট মাসে বিদেশী পর্যটক আগমনের সংখ্যা ৪৪ লাখে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৮ দশমিক ৫ শতাংশ বেশি। অ্যারাবিয়ান বিজনেস
ভিসা ছাড়া ইরান ভ্রমণ করতে পারবে ৩৩ দেশের নাগরিক
৩৩টি দেশের নাগরিকের জন্য ভিসামুক্ত ভ্রমণ চালু করেছে ইরান। পর্যটন খাতকে উৎসাহিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে তারা।










