কেন্দ্রীয় ব্যাংকের সুদহার বাড়ানোর পক্ষে মত দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। যদিও এর আগে তিনি সুদহার কমানোর পক্ষপাতী ছিলেন। তার অর্থনৈতিক টিমের একজন সদস্য এরদোগানের নতুন অবস্থানের বিষয়টি নিশ্চিত করেছেন। দক্ষ ব্যাংকার ও কেন্দ্রীয় ব্যাংকের প্রথম নারী গভর্নরসহ সরকারের অর্থনৈতিক দলটি মূল্যস্ফীতি মোকাবেলায় তাদের পরিকল্পনা বাস্তবায়নে প্রেসিডেন্টের পূর্ণ সমর্থন পেয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নরের অধীনে সুদহার এরই মধ্যে ৮ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে। সরকারের মধ্যমেয়াদি অর্থনৈতিক পরিকল্পনার লক্ষ্য হচ্ছে তিন বছরের মধ্যে মূল্যস্ফীতিকে এক অংকে নামিয়ে আনা। এপি